শাহজাদপুরে ড. এমএ মতিন স্মৃতি পানসি নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আসর ড. এম এ মতিন স্মৃতি পানসি নৌকা বাইচ- ২০২৬ এর নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত। ফাইনাল টানে কৈবর্তগাতি একতা এক্সপ্রেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বন্যা কান্দি নিউ একতা চ্যালেঞ্জার। শনিবার (৯ই অক্টোবর) বেলা ৩টায় শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের করতোয়া নদীতে আয়োজিত ড. এম এ মতিন স্মৃতি পানসি নৌকা বাইচ ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল উপভোগ করেন স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিত। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ১১০ সিসি ও ১০০ সিসি মোটরসাইকেল পুরস্কার প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত ও একান্ত ব্যক্তিগত সহকারী মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান প্রার্থী হেলাল মিয়া, নৌকা বাইচ আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদত হোসেন ও যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, রাজু আহমেদ প্রমুখ।শুক্রবার বেলা ৩টায় প্রথমে সেমিফাইনালের ৪টি টান অনুষ্ঠিত হয়, তাতে অংশগ্রহণ করে পদ্মা এক্সপ্রেস বনাম নব শক্তি ফাইটার, আল মদিনা বনাম নলুয়া একতা চ্যালেঞ্জার, কৈবর্ত গাতী বনাম সোনার বাংলা, মায়ের দোয়া বনাম বন্যা কান্দি। পরে কৈবর্ত গাতী একতা এক্সপ্রেসের সাথে বন্যা কান্দি নিউ একতা চ্যালেঞ্জার ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে কৈবর্ত গাতী একতা এক্সপ্রেসকে হারিয়ে বন্যা কান্দি নিউ একতা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়।