মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশমীর পূজা। রাজবাড়ী জেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষা প্রতিমা বিসর্জনের। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ফলে আজ মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। তিথি অনুযায়ী, এ বছর দেবী দুর্গা কৈলাসে ফিরছেন নৌকায়। বিজয়া দশমী উপলক্ষে বিকেলে বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা। বিবাহিত নারীরা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় দেবীকে সিঁদুর নিবেদন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে এ আয়োজনে অংশ নেবেন। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। এ বছর রাজবাড়ী জেলায় ৪৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার দিনগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও ভক্তদের পদচারণায় মুখর ছিল মণ্ডপগুলো।এফ/খ

আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর