সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

জীবনের সবচেয়ে বড় রিজিক সুস্থ শরীর আর মানসিক শান্তি: দীপা খন্দকার

অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করেন তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে দীপা খন্দকার লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বড় রিজিক সুস্থ শরীর আর মানসিক শান্তি।’একই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘যুদ্ধ করে বেঁচে থাকার শক্তি যে আল্লাহ দিচ্ছেন, তাতেও আলহামদুলিল্লাহ।’এরপরই অনুসারীদের উদ্দেশে একটি প্রশ্ন রাখেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আপনি শেষ কবে আপনার বাবা-মায়ের সাথে একসাথে বসে খাবার খেয়েছেন?’দীপা খন্দকারের এমন উপলব্ধিমূলক স্ট্যাটাসের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন কথা লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।এদিকে অভিনয়জীবনের শুরু থেকেই গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন দীপা। ক্যারিয়ারের এই পর্যায়েও নিয়মিত নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।‘কর্মফল’ নাটকে প্রচলিত ঘরানার বাইরে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দীপাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আ খ ম হাসান।এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন দীপা খন্দকার। চরিত্রটি দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে।একই পরিচালকের নতুন ধারাবাহিক নাটকেও কাজ শুরু করতে যাচ্ছেন দীপা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভাবনা ও উপলব্ধি প্রকাশ করেন এই অভিনেত্রী। তার সাম্প্রতিক স্ট্যাটাসটিও তেমনই একটি বার্তা বহন করছে।

জীবনের সবচেয়ে বড় রিজিক সুস্থ শরীর আর মানসিক শান্তি: দীপা খন্দকার