৯ মাসে তাহসান, সালমাসহ বিনোদন অঙ্গনের চার তারকার বিচ্ছেদ
চলতি বছরের নয় মাসে দেশের বিনোদন অঙ্গনের আলোচিত কয়েকজন তারকার দাম্পত্যজীবনে এসেছে বিচ্ছেদ। কারও ক্ষেত্রে আগে গুঞ্জন ছড়িয়েছে, কেউ দীর্ঘদিন বিষয়টি গোপন রেখেছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি জানিয়েছেন আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা।এই সময়ে আলোচনায় এসেছে গায়ক তাহসান খান ও রোজা আহমেদ, অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা, কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর এবং গায়ক প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদ।তাহসান-রোজা:বিয়ের এক বছরের মধ্যেই তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে তাহসান গণমাধ্যমকে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত পরে জানাবেন বলে জানান তিনি।মৌসুমী-রানা:অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানার বিচ্ছেদের খবর প্রথমে গুঞ্জন হিসেবে ছড়ায়। পরে মৌসুমী জানান, বছরের শুরুতেই তাঁদের সংসারজীবনের ইতি ঘটেছে। জুলাইয়ে নতুন স্বামীকে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে জানান তিনি। ২০২৪ সালের ১২ জানুয়ারি তাঁদের বিয়ে হয়েছিল।সালমা-সানাউল্লাহ:কণ্ঠশিল্পী সালমা ও আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সাত বছরের দাম্পত্যের ইতি ঘটে ২০২৫ সালের ২৯ নভেম্বর। তবে বিষয়টি প্রকাশ্যে আসে পরে। সানাউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মতের অমিল ও চিন্তা-মানসিকতার দূরত্বের কারণে তাঁরা আলাদা হয়েছেন। সালমাও পরে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।প্রীতম-শেহতাজ:সবশেষ রোববার গভীর রাতে আলাদা পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রায় এক দশকের সম্পর্কের পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রীতম জানান, দীর্ঘ আলোচনা ও দুই পরিবারের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে প্রীতম-শেহতাজের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন দুজন।