সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি-ধান্দাবাজি ছাড়তে হবে: ফজলুর রহমান

বিএনপিকে ক্ষমতায় রাখতে হলে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফজলুর রহমান বলেন, ‘বিএনপিকে এবং তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন।’তিনি বলেন, গত দুই বছরে নেতাকর্মীদের কিছু ভুলত্রুটি হয়ে থাকলে সেসব থেকে তওবা করতে হবে। মানুষের আস্থা ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।ফজলুর রহমান বলেন, ‘তারেক রহমান কখনো মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না। তাই বাংলাদেশকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তার পাশে দাঁড়াতে হবে।’জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না।’ জামায়াতের আমির বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জামায়াতকে নিয়ে কঠোর সমালোচনা করেন এই বিএনপি নেতা।

বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি-ধান্দাবাজি ছাড়তে হবে: ফজলুর রহমান