মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

‘শেখ হাসিনা আপা বলেছেন, তোমরা তৈরি হও, আমি আসতেছি’: অরুণা বিশ্বাস

আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এবার শেখ হাসিনাকে উদ্ধৃত করে দেওয়া তাঁর একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লেখেন, ‘দাঁড়ান!!!!! হাসু আপা বললেন, তোমরা তৈরি হও, আমি আসতেছি।’এর একদিন আগে দেওয়া আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা হাসিনা আপা, যাদেরকেই বিশ্বাস করে বুকে টেনে নিয়েছেন, তারাই ওনাদের বুকে ছুরি বসিয়েছেন।’অন্য একটি স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লেখেন, ‘দেশের প্রতি মায়া, মমতা, ভালোবাসা যে কি, তোরা সেটা বুঝবি না। দেশপ্রেম রক্তে থাকতে হয়। জয় বাংলা।’‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্কএর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী শিল্পী ও সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আসে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই গ্রুপের ১৪৬টি স্ক্রিনশট ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করা হয়।ওই কথোপকথনে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে অরুণা বিশ্বাসের ‘গরম পানি’ ব্যবহারের মন্তব্যও আলোচনায় আসে। দ্য ডেইলি স্টারকে দেওয়া বক্তব্যে অরুণা বিশ্বাস মন্তব্যটি করার কথা স্বীকার করেছিলেন। তবে তাঁর দাবি ছিল, মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের নয়, ভাঙচুরের সঙ্গে জড়িতদের উদ্দেশে কথাটি বলেছিলেন।এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অরুণা বিশ্বাস কানাডায় চলে যান বলে সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

‘শেখ হাসিনা আপা বলেছেন, তোমরা তৈরি হও, আমি আসতেছি’: অরুণা বিশ্বাস