সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

রিহ্যাবে নেওয়া হয়েছে সেই অনিককে, তুবার হাতে তুলে দেওয়া হবে অটোভ্যান

চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় আলোচনায় আসা অনিক শিকদারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রিহ্যাবিলিটেশন কেন্দ্রে নেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগের অংশ হিসেবে অটোভ্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘WAB Foundation’।সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের সদস্য ও WAB Foundation-এর প্রতিষ্ঠাতা এস এম আকবর।স্ট্যাটাসে এস এম আকবর জানান, চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দেওয়া শিশু তুবার খোঁজে ছুটে গিয়েছিল WAB Foundation-এর একটি টিম। পরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় তুবার বাবা অনিক শিকদারকে রিহ্যাবে নেওয়া হয়েছে।এস এম আকবর বলেন, অনিক শিকদারকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যই রিহ্যাবিলিটেশন কেন্দ্রে নেওয়া হয়েছে। কিছুদিন পর তিনি পরিবারের কাছে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন।তিনি আরও জানান, অনিক শিকদারের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগের অংশ হিসেবে WAB Foundation-এর পক্ষ থেকে উপহার হিসেবে একটি অটোভ্যান দেওয়া হবে। অটোভ্যানটি অনিকের মেয়ে তুবার কাছে হস্তান্তর করা হবে।ফেসবুক পোস্টে এস এম আকবর লেখেন, ‘অনিক শিকদার আলো পথে আসবে ইনশাআল্লাহ। বদলে যাচ্ছে পুরো পরিবারের চিত্র।’তিনি বলেন, ‘আমরা সর্বদা তুবার পাশে থাকবো। আলো আসবেই ইনশাআল্লাহ।’এর আগে অনিক শিকদারকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তার ছোট মেয়ে তুবা বাবার মুখে খাবার তুলে দিচ্ছে। বিষয়টি নজরে আসার পর WAB Foundation-এর টিম ওই পরিবারের খোঁজে যায় এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।ওয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে অটোভ্যান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তুবার পড়াশোনার বিষয়েও পাশে থাকার কথা জানিয়েছে সংগঠনটি।

রিহ্যাবে নেওয়া হয়েছে সেই অনিককে, তুবার হাতে তুলে দেওয়া হবে অটোভ্যান