প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?
সকালের বাংলাদেশ ||
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণ পছন্দ করেন। একটু অবসর পেলেই হুটহাট ঘুরতে বেরিয়ে পড়েন দূরে কোথাও। সেই ধারাবাহিকতায় এবার ছুটিতে দেখা গেল সমুদ্রে, যেখানে তিনি নিজেকে হারিয়ে খুঁজে ফিরছেন। অপরূপ দৃশ্য সমুদ্রের সান্নিধ্যে চমৎকার সময় কাটাচ্ছেন তিনি। সুন্দর একটি অবকাশ যাপনের ফাঁকে সামাজিক মাধ্যমে নিজের ভ্রমণের কিছু মুহূর্ত ও ভিডিও তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আর সেখান থেকেই জানালেন তার ভ্রমণে ঘোরা ভালো লাগার কথা। একা পথচলা। এমনকি সমুদ্রের এই রোমাঞ্চকর পরিবেশে তার সাঁতার কাটতেও ইচ্ছে করে বলে মনের ভাব প্রকাশ করেন অভিনেত্রী। তবে প্রভা কোথায় এই সুন্দর মুহূর্ত উদযাপন করছেন, তা আগেই জানিয়েছেন। এ মুহূর্তে অভিনেত্রী শ্রীলংকার মিরিসা সৈকতে নিজেকে প্রকৃতির মাঝে ডুব দিয়েছেন। সেখান থেকে প্রভা জানালেন, এটিকে কোকোনাট বিচ কিংবা কোকোনাট ট্রি হিল বলা হয়। দারুণ দৃশ্য আর অসাধারণ একটি জায়গা; আবহাওয়াও চমৎকার বলে জানান অভিনেত্রী।সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে প্রভা জানান, অনেকেই তাকে প্রায়ই প্রশ্ন করেন যে, একা একা ঘুরতে তার বোর লাগে কিনা। এর উত্তরে অভিনেত্রী নিজের ভ্রমণের পছন্দ ও বন্ধুদের নানা অজুহাতের কথা তুলে ধরেন। প্রভা বলেন, ‘আচ্ছা, মানুষ আমাকে বলে আমার একা একা ঘুরতে কি বোর (বিরক্ত) লাগে না? কেন বোর লাগবে— যদি জায়গাগুলো হয় এমন। আর আমার বন্ধুদের এক্সারসাইজ পছন্দ হয় না। যেসব প্লেসে যাই, সেগুলোতে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। এক্সকিউজ দেবে; ফুট মাসাজ করতে হবে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। ব্লা ব্লা ব্লা... এই জন্য আমি ওদেরকে রেখে আসি এবং আমি একা একা ঘুরতে পারি।’
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত