প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
সকালের বাংলাদেশ ||
আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে দিবসটি। এ বছরে দিবসটির প্রতিপ্রাদ্য- ‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’।সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে আসে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মানসিক রোগ দুই ধরনের। এর মধ্যে গুরুতর হলো সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা, আলঝেইমারস। আর সাধারণ মানসিক সমস্যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি ও বিষণ্নতায় ভোগা। বাইপোলার ডিজঅর্ডার দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা। ওষুধ বা চিকিৎসার মাধ্যমে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, তবে রোগী পুরোপুরি সুস্থ হয় না।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত