প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বেকারিকে জরিমানা
সকালের বাংলাদেশ ||
মুন্সিগঞ্জের লৌহজংয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে চিশতিয়া বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আটিগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানে আটিগাঁও গ্রামের চিশতিয়া বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি।এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার লোকমান হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল হোসেন এবং লৌহজং থানা পুলিশের একটি দল।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্য তৈরিতে স্বাস্থ্যবিধি না মানা এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত