প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা
সকালের বাংলাদেশ ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিষাক্ত রং মেশানো প্রায় ৩০ কেজি পোয়া ও লইট্যা মাছ জব্দ করা হয়েছে। এসব মাছে রঙ মেশানোর দায়ে একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে বৃহস্পতিবার (২৪) সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়দারোগার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাদা পোয়া মাছ ও লইট্যা মাছে কৃত্রিমভাবে লাল রং করতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছিল। এ সময় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে রং মেশানো মাছগুলো জব্দ করে জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।এ সময় অভিযানে প্রসিকিউশন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। অভিযান আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি বলেন, রাসায়নিক রং মেশানো মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত