প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুল পড়া কমাতে যে ক্যাপসুল খেয়ে ফল পেয়েছেন প্রভা
রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক ||
চুল পড়া কমাতে নিজের অভিজ্ঞতা ও একটি পরামর্শ দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানিয়েছেন, একটি ক্যাপসুল নিয়মিত খাওয়ার পর তিন মাসের মধ্যে তার চুল পড়া কমেছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান প্রভা।তিনি বলেন, ‘আমি একটা পরামর্শ দিতে এসেছি, আমি ফল পেয়েছি। আমার হেয়ার ফল হতো। আজকে তিন মাস ধরে একটা ক্যাপসুল খাচ্ছি। দিনে ছয়টা ক্যাপসুল খেতে বলা হয়। এটাতে ভিটামিন সি আছে।’প্রভা বলেন, ‘প্রতিদিন খেলে তিন থেকে ছয় মাস খেতে পারেন। আমি ভালো ফলাফল পেয়েছি। অনেকেরই অনেক চুল পড়ে। আমি খেয়ে প্রথম মাসেই রেজাল্ট পাইনি। তিন মাস পর দেখেছি, আমার হেয়ার ফল কম হচ্ছে।’নিজের অভিজ্ঞতা থেকেই তিনি চুল পড়ার সমস্যায় ভুগছেন এমনদের বিষয়টি জানান বলে উল্লেখ করেন অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত