প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
আমার ভুল হতে পারে, মৌসুমীরও হতে পারে: ওমর সানী
শাহীন মাহমুদ রাসেল, নিজস্ব প্রতিবেদক ||
তিন দশকের সংসারে মাঝেমধ্যে ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। এসব আলোচনা-সমালোচনা নিয়ে এবার মুখ খুলেছেন ওমর সানী। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া জানতে চাইলে ওমর সানী বলেন, ‘আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। মৌসুমীও তা–ই। ওরও ভুল হতে পারে। এ রকম আমরা সবাই মানুষ। সমস্যা হয় যখন এসব নিয়ে অতিমাত্রায় লেখালেখি হয়।’
ওমর সানী আরও বলেন, এসব নিয়ে মৌসুমী তাকে বলতেন, ‘ওদের হয়তোবা এসব বলে কিংবা লিখে সংসার চলে। হয়তোবা দুইটা পয়সার কারণে চাল-ডাল কিনে খায়।’
তিন দশকের দাম্পত্য জীবনে নানা আলোচনা-সমালোচনা থাকলেও নিজেদের সম্পর্ক নিয়ে ইতিবাচক ওমর সানী। স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত